Refund Policy

মূল্য ফেরত এর নিয়মাবলী

১. মূল্য ফেরতের সময়সীমা

অর্ডার বাতিলের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট নেওয়া থাকলে তা সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। পণ্য ফেরতের ক্ষেত্রে, কাস্টমারের রিটার্নকৃত প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের হাতে পৌঁছানোর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে প্রোডাক্টের মূল্য ফেরত দেওয়া হবে।

২. মূল্য ফেরতের মাধ্যম

আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়। কোনো অর্ডার বাতিল বা ফেরতের ক্ষেত্রে, অর্ডার করার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছিল, সেই নাম্বারেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য ফেরত দেওয়া হবে।

কাস্টমার রিফান্ড পাওয়ার জন্য অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার প্রদান করলে সেই অ্যাকাউন্টে রিফান্ড করা হবে না। রিটার্ন অনুমোদনের ৭২ ঘণ্টার মধ্যে কোনোভাবে রিফান্ডের টাকা অ্যাকাউন্টে না পৌঁছালে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ডটি সম্পন্ন করা হবে।

৩. মূল্য ফেরতের চার্জ

প্রোডাক্ট এবং ডেলিভারি সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে মূল্য ফেরতের ক্ষেত্রে কোনো ধরনের চার্জ ধার্য করা হবে না। কাস্টমার সম্পূর্ণ টাকা ফেরত পাবে।

অপরদিকে, কাস্টমার ইচ্ছাকৃতভাবে অর্ডার বাতিল করলে অথবা পণ্য ফেরত দিলে সেই ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে চার্জ ২.৫% কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

Contact Home Cart Login
Menu
Menu dekhte login korun
Customer Login Reseller Login