আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড সম্পূর্ণ গোপন রাখুন। আপনি ব্যতীত অন্য কাউকে কখনোই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রদান করবেন না। মনে রাখবেন, SNR Shop BD থেকে কখনোই আপনার পাসওয়ার্ড জানতে চাওয়া হবে না। আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন।
প্রাইভেসি
রেজিস্টেশনের সময় আপনার দেওয়া ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ ও গোপনীয়ভাবে সংরক্ষণ করা হবে। আপনার অ্যাকাউন্টের সকল ধরনের তথ্য SNR Shop BD ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমাদের ওয়েবসাইটে সর্বোচ্চ নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ট্রেডমার্ক এবং কপিরাইট
SNR Shop BD লোগো, ব্যানার, ইমেজ এবং SNR Shop BD সম্পর্কিত নাম ব্যবহারের সম্পূর্ণ অধিকার শুধুমাত্র SNR Shop BD-এর। SNR Shop BD ব্যতীত অন্য কারোর জন্য এই বিষয়গুলো ব্যবহার করা আইনগত অপরাধ।
প্রোডাক্ট
কিছু কিছু প্রোডাক্ট ছবির সাথে ১০০% মিল নাও থাকতে পারে, কারণ ছবিগুলো ক্যামেরা দিয়ে ধারণ করা হয়। সেক্ষেত্রে সামান্য রঙ বা ডিজাইনের পার্থক্য দেখা দিতে পারে। প্রোডাক্ট ক্রয়ের পূর্বে প্রোডাক্টটির ডেসক্রিপশন ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
ডেলিভারির সময়সীমা
অর্ডার গ্রহণ করার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অর্ডারকৃত প্রোডাক্ট কুরিয়ারে বুকিং করা হবে। কুরিয়ারে বুকিং করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রোডাক্ট বুকিং অথবা ডেলিভারিতে আরও ১–২ দিন বিলম্ব হতে পারে। সর্বমোট ৫–৬ কর্মদিবসের মধ্যে কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে।
পেমেন্ট সিস্টেম
আমাদের কাছে পেমেন্ট করতে হলে অবশ্যই ওয়েবসাইটে লগইন করে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সিস্টেমের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয় না। ওয়েবসাইটের বাইরে কোনোভাবে টাকা পাঠানো হয়েছে বলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
নিয়মাবলী পরিবর্তন
কোম্পানি যেকোনো সময় যেকোনো ধরনের নিয়ম ও নীতিমালায় পরিবর্তন আনতে পারে। এ বিষয়ে পূর্বে নোটিশ দেওয়া নাও হতে পারে। পরবর্তীতে নোটিশের মাধ্যমে আপডেট নিয়ম ও নীতি জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী সকলকে নিয়ম অনুসরণ করতে হবে।
একাউন্ট বন্ধকরণ
কোম্পানির নিয়ম ও নীতির বাইরে কোনো কার্যক্রম বা লেনদেন পরিলক্ষিত হলে কোম্পানি যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবে। তবে অ্যাকাউন্ট বন্ধ করার পূর্বে আপনার অ্যাকাউন্টের হিসাব বা লেনদেন নিষ্পত্তি করা হবে।